রাজনীতি
তারেক রহমানের ঈদ উপহার পেলেন নাসিকের পরিচ্ছন্নতাকর্মীরা
NHP NewsView

নিউজভিউ
রোদ-বৃষ্টি উপেক্ষা করে তিলোত্তমা শহর গড়ার কাজে নিয়োজিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) পরিচ্ছন্নতাকর্মীদের এবারের ঈদ কাটবে ভিন্ন এক আনন্দে। নগর পরিচ্ছন্নতায় নিবেদিতপ্রাণ এসব শ্রমজীবী মানুষের কষ্টের স্বীকৃতি দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রত্যেকের জন্য ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেছেন।
রোববার (১৫ মার্চ) বিকেলে সংসদ সচিবালয়ে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের হাতে এই উপহারের চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রী। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিচ্ছন্নতাকর্মীদের প্রতি এমন সহমর্মিতাকে বিরল সম্মাননা হিসেবে দেখছে সংশ্লিষ্ট প্রশাসন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, শহরকে বাসযোগ্য রাখতে যারা পর্দার অন্তরালে থেকে সবচেয়ে বেশি পরিশ্রম করেন, তাদের জীবনমান ও ঈদের আনন্দ নিশ্চিত করতেই প্রধানমন্ত্রীর এই ব্যক্তিগত উদ্যোগ। এই সহায়তা প্রান্তিক পর্যায়ের এসব কর্মীর পরিবারে খুশির আমেজ বয়ে আনবে।
চেক গ্রহণ শেষে নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, নগরসেবায় নিয়োজিত কর্মীদের মনোবল বৃদ্ধিতে এই উপহার বড় মাইলফলক হয়ে থাকবে। সরকারের এমন মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

লোড হচ্ছে...