নারায়ণগঞ্জসদর
নারায়ণগঞ্জে পানির ট্যাংকে মিলল বোরকা পরিহিত নারীর অর্ধগলিত লাশ
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি নির্মাণাধীন ভবনের পানির ট্যাংক থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর কালো বোরকা পরিহিত অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার রাতে মিজমিজি দক্ষিণ সাহেবপাড়া এলাকা থেকে এই মরদেহটি উদ্ধার করে পুলিশ। মুঠোফোনে তথ্যটি নিউজভিউকে নিশ্চিত করেছেন পিবিআই-এর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফা কামাল রাশেদ।
স্থানীয় বাসিন্দারা গত কয়েকদিন ধরে শাহনাজ বেগম নামে এক ব্যক্তির নির্মাণাধীন একতলা ভবনের আশপাশে পচা দুর্গন্ধ পাচ্ছিলেন। সন্দেহজনক মনে হওয়ায় রোববার রাতে স্থানীয়রা বাড়ির ভেতরে গিয়ে ঢাকনাবিহীন পানির ট্যাংকের ভেতর মরদেহটি দেখতে পান। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পুলিশের ধারণা, নিহতের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। দীর্ঘ সময় পানির নিচে থাকায় মরদেহে পচন ধরেছে এবং তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) আব্দুল বারিক জানান, মরদেহের অবস্থা দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে ৪-৫ দিন আগে দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে এখানে ফেলে গেছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও নিহতের পরিচয় শনাক্ত করতে কাজ শুরু করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
পিবিআই-এর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফা কামাল রাশেদ জানান, মরদেহটিতে পচন ধরায় আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) সংগ্রহ করে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে প্রযুক্তির ব্যবহার ও অন্যান্য আলামতের মাধ্যমে পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে।
মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই এলাকায় গত কয়েকদিনে কোনো নারী নিখোঁজ ছিলেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা অপরাধীদের শনাক্ত করতে সিদ্ধিরগঞ্জ থানা ও পিবিআই যৌথভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে।

লোড হচ্ছে...