আদালতসদর
লাইসেন্স না থাকায় নগরীর মেডি হেলথ ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের নবাব সলিমুল্লাহ রোড এলাকায় লাইসেন্স ছাড়াই ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার দায়ে একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১ এপ্রিল) দুপুরে সদর উপজেলার ওই এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, লাইসেন্সবিহীন অবৈধ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত তদারকির অংশ হিসেবে ‘মেডি হেলথ ডায়াগনস্টিক সেন্টার (ইউনিট-২)’ নামক প্রতিষ্ঠানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় প্রতিষ্ঠানটি তাদের পরিচালনার বৈধ কোনো কাগজপত্র দেখাতে সক্ষম হয়নি।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারা লঙ্ঘনের অপরাধে ওই ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহীদ। অভিযান শেষে জানানো হয়, জনস্বার্থে এবং মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

লোড হচ্ছে...