নারায়ণগঞ্জ
নিউইয়র্কের মেয়রের কমিটিতে নারায়ণগঞ্জের শাহরিয়ার
NewsView

নিউজ ভিউ
নিউইয়র্ক সিটির সদ্য নির্বাচিত মেয়র জোহরান মামদানির গুরুত্বপূর্ণ ট্রানজিশন কমিটিতে স্থান করে নিয়েছেন নারায়ণগঞ্জের কৃতি সন্তান শাহরিয়ার রহমান। মেয়র মামদানি তাঁকে ক্ষুদ্র ব্যবসার উন্নয়ন দেখভালের জন্য গঠিত স্মল বিজনেস কমিটিতে সদস্য হিসেবে নির্বাচিত করেছেন। শাহরিয়ার রহমানসহ মোট দশজন বাংলাদেশি কমিউনিটির সদস্য এই ট্রানজিশন টিমের বিভিন্ন পদে মনোনীত হয়েছেন।
শাহরিয়ার রহমান দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে ‘ভালো ইউএসএ’ নামের একটি মানবিক সংগঠন পরিচালনা করে আসছেন। এই সংগঠনটি খাদ্য বিতরণসহ নানা সামাজিক কাজ করে, যার কার্যক্রম নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে ‘ভালো সেন্ট্রাল’ নামেও পরিচালিত হয়। দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্যসেবা ও দুর্যোগকালীন সহায়তাসহ বিভিন্ন মানবিক উদ্যোগে তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে নেতৃত্ব দিয়ে আসছেন।
মেয়র নির্বাচনী প্রচারণায় অভিবাসী কমিউনিটি এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের সংগঠিত করতে শাহরিয়ার রহমানের কার্যকর ভূমিকা ছিল। তারই ফলস্বরূপ নির্বাচিত হওয়ার পর জোহরান মামদানি তাঁকে এই গুরুত্বপূর্ণ কমিটিতে অন্তর্ভুক্ত করেন।
এ বিষয়ে ‘ভালো বাংলাদেশ’-এর মুখপাত্র তাজুল ইসলাম রাজীব বলেন, নিউইয়র্ক সিটির মেয়রের কমিটিতে শাহরিয়ার রহমানের অন্তর্ভুক্তি গোটা কমিউনিটির জন্য গর্বের বিষয়। তিনি আরও জানান, এই সংগঠন কেবল দেশ বা আমেরিকাতেই নয়, যুদ্ধবিধ্বস্ত গাজাতে মানবিক সহায়তা এবং আফ্রিকাতে পানি সংকট দূর করতেও কাজ করছে, যা তাদের কাজের পরিধি ও গুরুত্ব প্রমাণ করে।

লোড হচ্ছে...