নারায়ণগঞ্জবন্দর
বন্দরে দুই যুবক আটক, ইয়াবা-গাঁজা উদ্ধার
NewsView

নিউজ ভিউ
নারায়ণগঞ্জের বন্দরে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার (২৮ ডিসেম্বর) রাতে বন্দর থানার একরামপুর এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো—বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের একরামপুর এলাকার মৃত হাসান আলীর ছেলে শাকিল (৩৫) এবং ২০ নং ওয়ার্ডের মাহমুদনগর এলাকার মিজান মিয়ার ছেলে রিয়ান (২৫)।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল একরামপুর পৌরসভাস্থ জনৈক আক্তার হোসেনের চা দোকানের সামনে অভিযান চালায়। এ সময় শাকিল ও রিয়ানকে মাদকসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এই মাদক উদ্ধারের ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক রাজা বাদী হয়ে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। যার মামলা নম্বর- ৩০(১২)২৫। আজ সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে পুলিশি পাহারায় গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার সাথে জড়িত ছিল। মাদকের বিরুদ্ধে প্রশাসনের এমন অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

লোড হচ্ছে...