জাতীয়
দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ
NewsView5

নিউজভিউ ডেস্ক
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে ফেরত এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
সোমবার (১৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা। এ সময় বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকরা দিল্লির ঘটনা নিয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে যোগ দিতে তিনি রোববার (১৪ জুন) ঢাকা থেকে দিল্লি গিয়েছিলেন। বিমানবন্দরে কর্তৃপক্ষের অসৌজন্যমূলক আচরণে ক্ষুব্ধ হয়ে দেশে ফেরার সিদ্ধান্ত নেন বলে তাঁর ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে।
জানা যায়, ঘণ্টা খানেক বসিয়ে রেখে বিভিন্ন প্রশ্ন করার পর প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা পদে থাকা জাহেদ উর রহমানকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়। কিন্তু ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের আচরণ যথাযথ না হওয়ায়, উপদেষ্টা ভারতে প্রবেশে অস্বীকৃতি জানান। তিনি ভারত থেকে অন্য দেশ হয়ে বাংলাদেশে ফেরার সিদ্ধান্ত নেন।
প্রসঙ্গত, জুলাই গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশের কয়েকজন ইনফ্লুয়েন্সারের ইউটিউব চ্যানেল ব্লক করে দেয় ভারত। দেশটির কর্তৃপক্ষের দাবি, এসব ইনফ্লুয়েন্সারের বক্তব্য ভারতবিরোধী। এই তালিকায় জাহেদ উর রহমানের নামও রয়েছে বলে জানা গেছে।

লোড হচ্ছে...