নারায়ণগঞ্জসদর
ফতুল্লা প্রেস ক্লাবের ইফতার মাহফিলে সাংবাদিক ও সুধীজনের মিলনমেলা
NewsView

নিউজভিউ
পবিত্র মাহে রমজান উপলক্ষে ফতুল্লা প্রেস ক্লাবের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ মার্চ) সন্ধ্যায় ফতুল্লা থানা গেট সংলগ্ন শাহফতেউল্লাহ কনভেনশন সেন্টারে এই আয়োজন করা হয়।
ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা রমজানের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, রমজান আমাদের আত্মশুদ্ধি ও সহমর্মিতার শিক্ষা দেয়। সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও পেশাগত ঐক্য সুদৃঢ় করতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ইফতার মাহফিলে রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রশাসনের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীদের সরব উপস্থিতি ছিল। উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান এবং নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, যুগ্ম সম্পাদক আহসান সাদিক শাওন, বিএনপি নেতা মনিরুল আলম সেন্টু, রুহুল আমিন শিকদার এবং স্থানীয় বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার জেলা প্রতিনিধিরা।
ইফতারের আগ মুহূর্তে দেশ ও জাতির কল্যাণ, গণমাধ্যমের স্বাধীনতা এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

লোড হচ্ছে...