আন্তর্জাতিক
দফায় দফায় ইসরায়েলে রকেট ছুড়েছে হিজবুল্লাহ
NHP NewsView

নিউজভিউ ডেস্ক
মধ্যপ্রাচ্যে উত্তজনা বাড়িয়ে এবার উত্তর ইসরায়েলের বিভিন্ন বসতি লক্ষ্য করে দফায় দফায় রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বুধবার (১৫ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৮টা থেকে এই হামলা শুরু হয়। হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের যোদ্ধারা মেতুলা, কাফার গিলাদি এবং কিরিয়াত শমোনা এলাকায় রকেট বর্ষণ করেছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর তথ্যমতে, বুধবার সকালে লেবানন থেকে উত্তর ইসরায়েলের গ্যালিলি অঞ্চল লক্ষ্য করে অন্তত ২০টি রকেট ছোড়া হয়েছে। এর মধ্যে বেশ কিছু রকেট ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করলেও বাকিগুলো খোলা জায়গায় পড়েছে। হামলার পরপরই মানারা এবং কিরিয়াত শমোনা এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।
এদিকে, রকেট হামলার জবাবে দক্ষিণ লেবাননে ব্যাপক বিমান ও ড্রোন হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। জানা গেছে, ইসরায়েলি ড্রোন দক্ষিণ লেবাননের সিডন জেলার আল-বাবলিয়া শহরে আঘাত হেনেছে। এছাড়া ক্বাইলাহ, কাদমুস, আনসারিয়াহ, বিনত জেবেইল, মাহমুদিয়া ও ইয়াতারসহ বেশ কয়েকটি শহরেও বিমান হামলা চালিয়েছে দখলদার বাহিনী। এই পাল্টাপাল্টি হামলায় ওই অঞ্চলের সীমান্ত পরিস্থিতি এখন চরম অস্থির হয়ে পড়েছে।

লোড হচ্ছে...