রাজনীতিসদর
অতীতে টেবিলের ওপর প্রকাশ্যে ভোট দিতে বাধ্য করা হতো: মামুন মাহমুদ
NewsView

নিউজভিউ
গত দেড় দশকে দেশে জেঁকে বসা ‘ভয়ের রাজনীতি’র অবসান ঘটেছে উল্লেখ করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, অতীতে মানুষ ভোটকেন্দ্রে যেতে পারলেও গোপনে ভোট দেওয়ার সুযোগ পেত না; টেবিলের ওপর প্রকাশ্যে ভোট দিতে বাধ্য করা হতো। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় নারায়ণগঞ্জ-৩ আসনের ধানের শীষের প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের সমর্থনে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
মামুন মাহমুদ বলেন, “যারা দীর্ঘ ১৫ বছর ধরে ভয়ের রাজত্ব কায়েম করেছিল, তারা আজ জনগণের ভয়ে দেশ ছেড়ে পালিয়েছে। যারা পালাতে পারেনি, তারা এলাকা ছেড়ে আত্মগোপনে আছে অথবা কারাগারে। মানুষের ভোটাধিকার হরণ, লুটপাট, ব্যাংক আত্মসাৎ আর চাঁদাবাজির মাধ্যমে যারা রাষ্ট্রকে পঙ্গু করেছে, তাদের বিচার বাংলার মাটিতেই হবে।” এই বিচার নিশ্চিত করতে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আনার আহ্বান জানান তিনি।
রাষ্ট্র পরিচালনায় বিএনপি জয়ী হলে জনকল্যাণে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে এই বিএনপি নেতা বলেন, প্রত্যেক পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ প্রবর্তন করা হবে। এই কার্ডের মালিক হবেন পরিবারের নারীরা, যার মাধ্যমে প্রতি মাসে আড়াই হাজার টাকা সমপরিমাণ অর্থ বা নিত্যপণ্য সহায়তা প্রদান করা হবে। এছাড়া কৃষকদের জন্য কৃষি কার্ড এবং মেয়েদের জন্য স্নাতক পর্যন্ত অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালুর প্রতিশ্রুতিও দেন তিনি।
৯২ ভাগ মুসলমানের এই দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “ধর্ম নিয়ে রাজনীতি করে দেশকে অস্থিতিশীল হতে দেওয়া যাবে না। ধর্মীয় ভ্রাতৃত্বের বন্ধন বজায় রেখেই আমাদের শান্তিতে বসবাস করতে হবে।”
এ সময় পথসভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুলসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

লোড হচ্ছে...