নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের সাবেক কোর্ট পরিদর্শক আসাদুজ্জামান মারা গেছেন
NewsView

নিউজভিউ
ক্যানসারের কাছে হার মেনে না ফেরার দেশে চলে গেলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের তুখোড় কর্মকর্তা ও নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের সাবেক পরিদর্শক আসাদুজ্জামান। শুক্রবার (২৪ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টার দিকে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুর কারণ ও শেষ সময় পারিবারিক ও সহকর্মী সূত্রে জানা গেছে, আসাদুজ্জামান দীর্ঘদিন ধরে মরণব্যাধি লিভার ক্যানসারে ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য গত ৪ মার্চ তাকে থাইল্যান্ডে নেওয়া হয়। সেখানে দীর্ঘ দেড় মাস যমে-মানুষে লড়াই করার পর আজ সকালে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
পেশাদারিত্ব ও ব্যক্তিগত জীবন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ছোট আজলদি গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেওয়া আসাদুজ্জামান ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী। স্নাতক শেষ করে সাব-ইন্সপেক্টর (এসআই) হিসেবে পুলিশে যোগ দেন তিনি। কর্মজীবনে অত্যন্ত বিনয়ী, মার্জিত ও পেশাদার হিসেবে তার সুনাম ছিল। বিশেষ করে নারায়ণগঞ্জ কোর্ট ইন্সপেক্টর থাকাকালীন তার আইনি দক্ষতা ও ন্যায়নিষ্ঠা সবার নজর কেড়েছিল।
তার অকাল প্রয়াণে পুলিশ প্রশাসন ও নিজ এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। থাইল্যান্ড থেকে মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

লোড হচ্ছে...