নারায়ণগঞ্জ
ফতুল্লায় স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড
NewsView5
.png)
নিউজভিউ ডেস্ক
নারায়ণগঞ্জের ফতুল্লায় গৃহবধূ ফাতেমা আক্তার রেখা হত্যা মামলায় তার স্বামী মো. মোক্তার আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ নিভানা খায়ের জেসি আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক মো. আব্দুস সামাদ।
দণ্ডপ্রাপ্ত মোক্তার আলী (৪৭) নারায়ণগঞ্জ সদরের গোগনগর বাড়িরটেক এলাকার প্রয়াত মোকসেদ আলীর ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ১৯ নভেম্বর রাতে নিজ বাসায় খুন হন ফাতেমা আক্তার রেখা (৪৫)। পরদিন সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্ত প্রতিবেদনে মাথার পেছনে ও মুখে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া যায়।
এ ঘটনায় নিহতের মা সাজেদা বেগম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ মোক্তার আলীকে গ্রেপ্তার করে। তদন্তকালে তিনি হত্যার কথা স্বীকার করে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় মোক্তার আলীকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। আদালত সূত্র জানায়, মামলার সাক্ষ্যপ্রমাণে হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।

লোড হচ্ছে...