নারায়ণগঞ্জ
ফতুল্লায় মোটরসাইকেলসহ ছিনতাইকারী গ্রেফতার
NewsView5

নিউজভিউ
বাংলাদেশ পুলিশ এর অভিযানে ফতুল্লা মডেল থানা পুলিশ এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলম এর তত্ত্বাবধানে এসআই আশীষ কুমার সাহার নেতৃত্বে একটি আভিযানিক দল রোববার (১৭ মে) দুপুর আনুমানিক ১টা ৩৫ মিনিটে অভিযান পরিচালনা করে।
অভিযানে মোঃ সিফাত (৩১) নামের এক ব্যক্তিকে ফতুল্লার তুষারধারা তালতলা এলাকার একটি গলি থেকে গ্রেফতার করা হয়। তিনি কুমিল্লার তিতাস উপজেলার একলা রামপুর এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, পূর্ব ইসদাইর রেললাইন সংলগ্ন এলাকায় নূরে আলম সিদ্দিকীর টিনশেড বাড়িতে সংঘটিত ছিনতাইয়ের ঘটনায় তাকে আটক করা হয়েছে। ওই ঘটনায় নগদ ৪০ হাজার টাকা ও একটি Redmi 10 মোবাইল ফোন ছিনতাই করা হয়েছিল।
গ্রেফতারের পর আসামির কাছ থেকে একটি কাঠের হাতলযুক্ত প্রায় সাড়ে ১৪ ইঞ্চি লম্বা ছোরা এবং ছিনতাইয়ে ব্যবহৃত নীল রঙের একটি পালসার মোটরসাইকেল (রেজিস্ট্রেশন: ঢাকা মেট্রো-ল-২৬-৬৪২৪) জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, মাদক, চুরি, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ দমনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

লোড হচ্ছে...