নারায়ণগঞ্জআড়াইহাজার
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আড়াইহাজার বিএনপির দোয়া
NewsView

নিউজ ভিউ, নারায়ণগঞ্জ: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ-২ আসনের মনোনয়ন বঞ্চিত স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বাদ আছর আড়াইহাজার উপজেলা বিএনপির রাজনৈতিক কার্যালয়ে এই বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এই মাহফিলের আয়োজন করেন বিএনপি নেতা আতাউর রহমান আঙ্গুর, মাহমুদুর রহমান সুমন, পারভীন আক্তার ও নুরুল ইসলাম নুরু। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভ করে পুনরায় জনসেবায় অবতীর্ণ হওয়ার জন্য বিশেষ মোনাজাত করা হয়।
পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়। মোনাজাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও সার্বিক কল্যাণ কামনাও করা হয়।
দোয়া মাহফিলে আড়াইহাজার উপজেলা বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে নেতৃত্ব দেবেন।

লোড হচ্ছে...