আন্তর্জাতিক
নৌ-অবরোধ রেখেই যুদ্ধবিরতি বাড়াবে ট্রাম্প
NewsView

নিউজভিউ ডেস্ক
ইরান-যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে আরোপিত নৌ-অবরোধ এবং সামরিক প্রস্তুতি অব্যাহত থাকবে। সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, ইরান সরকার মারাত্মকভাবে ভেঙে পড়েছে। পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মাধ্যমে আমাদের কাছে ইরানের ওপর হামলা স্থগিত রাখার আবেদন জানানো হয়েছে, যাতে দেশটির নেতা ও প্রতিনিধিরা একটি ঐক্যবদ্ধ প্রস্তাব নিয়ে আসতে পারেন।
তিনি বলেন, আমি আমাদের সামরিক বাহিনীকে অবরোধ অব্যাহত রাখতে বলেছি এবং অন্যান্য সব দিক থেকে প্রস্তুত নির্দেশ দিয়েছি। প্রস্তাব জমা দেওয়া এবং আলোচনা কোনো একটি সিদ্ধান্তে না পৌঁছানো পর্যন্ত আমি যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি করছি।
তবে বর্ধিত এই মেয়াদের কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি ট্রাম্প। ফলে এটি কতদিন চলবে, তা সুস্পষ্ট নয়।
ট্রাম্পের এমন ঘোষণার পর ইরানের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, এ বিষয়ে পরে নিজেদের অবস্থান জানাবে তেহরান।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ট্রাম্পের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, উভয়পক্ষ যুদ্ধবিরতি বজায় রেখে আলোচনার মাধ্যমে একটি স্থায়ী শান্তিচুক্তিতে পৌঁছাতে পারবে।

লোড হচ্ছে...