নারায়ণগঞ্জসদর
খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি নেতা শাকিলের শোক
NewsView

নিউজভিউ
বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিদ্ধিরগঞ্জের ৩নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি কাজী শাকিল। বুধবার (৩১ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি এই শোক প্রকাশ করেন।
শোকবার্তায় কাজী শাকিল বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি আজ এক মহান অভিভাবককে হারালো। তিনি ছিলেন এদেশের গণতন্ত্র ও সাধারণ মানুষের আস্থার শেষ ঠিকানা। তাঁর মৃত্যুতে ব্যক্তিগতভাবে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত।”
তিনি আরও বলেন, “আমি মহান আল্লাহতালার কাছে প্রার্থনা করি, তিনি যেন দেশনেত্রীকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও নেতাকর্মীদের এই শোক সহ্য করার শক্তি দান করেন।” উল্লেখ্য, মঙ্গলবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে ইন্তেকাল করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।

লোড হচ্ছে...