নারায়ণগঞ্জসদর
পরিবারের একমাত্র উপার্জনক্ষম যুবকের শীতলক্ষ্যায় ডুবে মৃত্যু
NewsView

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ডুবে নিখোঁজ হওয়া যুবক জয়কৃষ্ণের (১৮) মরদেহ অবশেষে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শুক্রবার রাতে লঞ্চ টার্মিনাল সংলগ্ন নৌঘাটে ট্রলার থেকে নামার সময় পা ফসকে নদীতে পড়ে গিয়েছিলেন তিনি। শনিবার (৮ নভেম্বর) বেলা সোয়া ১০টার দিকে দুর্ঘটনাস্থলের কাছাকাছি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জয়কৃষ্ণ নরসিংদী জেলার বাসিন্দা হলেও নারায়ণগঞ্জের নিতাইগঞ্জের ডাইলপট্টিতে একটি দোকানে কাজ করতেন এবং পরিবারের সঙ্গে বন্দরের আমীন হাউজিং এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
নিহতের মামা সুশান্ত কুমার সাহা জানান, জয় ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য। এই মর্মান্তিক মৃত্যুতে পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
নারায়ণগঞ্জ নৌ পুলিশের উপপরিদর্শক রকিবুল হাসান জানান, শুক্রবার রাতে ট্রলার থেকে নামার সময় অসতর্কতাবশত পা ফসকে নদীতে পড়ে যান জয়কৃষ্ণ। তাৎক্ষণিক খোঁজাখুঁজিতে ব্যর্থ হওয়ার পর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান বলেন. শুক্রবার রাতে নিখোঁজ হওয়ার খবর পেয়ে আমরা অভিযান শুরু করি। রাতভর চেষ্টার পরও তাকে না পেয়ে শনিবার সকালে আবার অভিযান চালানো হয়। পরে বেলা সোয়া ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা সম্ভব হয়।
আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

লোড হচ্ছে...