নারায়ণগঞ্জসদর
রনজিত কুমার স্বারক বক্তৃতা
আমরা নিজেদের ইতিহাস অবমূল্যায়ন করে অন্যের চশমায় পৃথিবীকে দেখি: অরূপ রাহী
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জে শ্রুতি সাংস্কৃতিক একাডেমি ও ধাবমান সাহিত্য আন্দোলনের প্রতিষ্ঠাতা রনজিত কুমারের সপ্তম প্রয়াণ দিবস উপলক্ষে ‘সাম্যবাদী আন্দোলনে বিউপনিবেশায়ন কেন জরুরি’ শীর্ষক স্মারক বক্তৃতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্মারক বক্তৃতা দেন শিল্পী ও ভাবুক অরূপ রাহী।
শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় আলী আহাম্মদ চুনকা পাঠাগার মিলনায়তনের পরীক্ষণ হলে সাংস্কৃতিক সংগঠন শ্রুতি ও ধাবমানের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে একই সঙ্গে শ্রুতি সাংস্কৃতিক একাডেমির প্রয়াত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানক স্মারক সম্মাননা দেওয়া হয়। স্মারক সম্মাননা গ্রহণ করেন শিল্পোৎসাহী মুনতাসির মঈন।
অরূপ রাহী তাঁর বক্তৃতায় বিউপনিবেশায়নের গভীরতা ব্যাখ্যা করে বলেন, বিউপনিবেশায়নের প্রকৃত অর্থ কেবল বিদেশি শাসকের বিদায় নয়, বরং এটি আমাদের শেখায় যে ঔপনিবেশিক মানসিকতা আমাদের চিন্তার জগতে কোন ধরনের আধিপত্য বিস্তার করে রেখেছে। তিনি জোর দিয়ে বলেন, আমরা অনেক সময় নিজেদের ইতিহাস, লোকজ জ্ঞান এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে অবমূল্যায়ন করে অন্যের চশমায় পৃথিবীকে দেখি। বিউপনিবেশায়ন আমাদের সেই ভুল মানসিকতার শিকল ভাঙতে সহায়তা করে এবং নিজস্ব ভাষা ও অভিজ্ঞতার ভিত্তিতে সমাজ ও রাষ্ট্র গড়ে তোলার শক্তি জোগায়।
অরূপ রাহী আরও উল্লেখ করেন, প্রকৃত সমতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সাম্যবাদী আন্দোলনের জন্য বিউপনিবেশায়ন অত্যন্ত জরুরি। কারণ শিক্ষাপদ্ধতি, অর্থনীতি ও রাষ্ট্রনীতির ভেতরে লুকিয়ে থাকা ঔপনিবেশিক শৃঙ্খল চিহ্নিত করতে না পারলে শোষণমুক্ত সমাজ গঠন সম্ভব নয়। এটি মূলত আত্মসম্মান ও স্বকীয়তা পুনরুদ্ধারের একটি অবিরাম প্রক্রিয়া।
এই পর্বে সভাপতিত্ব করেন ধাবমান সম্পাদক কবি কাজল কানন। অরূপ রাহীর বক্তৃতার ওপর মুক্ত আলোচনায় অংশ নেন নারায়ণগঞ্জ জেলা প্রগতি লেখক সংঘের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস ও বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব আবু নাইম খান বিপ্লব।
এর আগে প্রথম পর্বে শিল্পচর্চায় বিশেষ অবদান রাখায় মঈন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শিল্পী মুনতাসির মঈনকে আব্দুর রহমান স্মারক সম্মানা তুলে দেন শিল্পী ও জনচিন্তক রফিউর রাব্বি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রুতি সাংস্কৃতিক একাডেমির সভাপতি ধীমান সাহা জুয়েল। বিভা বৃষ্টির সঞ্চালনায় রনজিত কুমার, আব্দুর রহমান ও সম্মাননাপ্রাপ্ত মুনতাসির মঈনের সার্বিক বিষয়ের ওপর আলোচনা করেন শিল্পী রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক দিনা তাজরিন, প্রয়াত আব্দুর রহমানের জ্যেষ্ঠ পুত্র নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক আহমেদুর রহমান তনু প্রমুখ।

লোড হচ্ছে...