নারায়ণগঞ্জসদর
সাখাওয়াতের কার্যালয়ে নাগরিক আন্দোলন
দখলদারদের খুশি করে মার্কেট ও কন্টেইনার পোর্ট নির্মাণ করা যাবে না
NHP NewsView

নিউজভিউ
দখলদারদে খুশি করতে ১ নং রেল গেট এলাকায় মার্কেট নির্মাণ ও খানপুর কন্টেইনার পোর্ট নির্মাণের কাজ বন্ধের দাবি দাবি জানিয়েছে নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলন। রোববার সকালে নাগরিক নেতা রফিউর রাব্বির নেতৃত্বে একটি প্রতিনিধিদল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এড. শাখাওয়াত হোসেন খানের সঙ্গে দেখা করেন। এসময় দাবির বিষয়টি উল্লেখ করে তাকে একটি চিঠি দেওয়া হয়। প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের আহ্বায়ক রফিউর রাব্বির ভবানী শংকর রায়, এড. জাহিদুল হক দীপু, রীনা আহমেদ, হাফিজুল ইসলাম, আবুনাঈম খান বিপ্লব ও ধীমান সাহা জুয়েল।
চিঠিতে উল্লেখ করা হয়, ১নং রেল গেটের কাছে রেলওয়ের জায়গা দখল করে বাণিজ্যিক মার্কেট নির্মাণের জন্য রেলওয়ের একটি অসাধুচক্র স্থানীয় কতিপয় রাজনৈতিক নেতার সহায়তায় ভূমি আত্মসাতে তৎপর রয়েছে। ২০১২ সালে এই চক্র তৎকালীন এমপি নাসিম ওসমানের অবৈধ সহায়তায় মার্কেটটি নির্মাণ কাজ শুরু করেছিল। সে সময় নারায়ণগঞ্জের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন এর বিরুদ্ধে আন্দোলন করে। সেই আন্দোলনে গোলাগুলি, টিআরসেলসহ সহিংস ঘটনা হয়। এরপর তৎকালীন রেলমন্ত্রী ও রেলের মহাপরিচালক নারায়ণগঞ্জে এসে মার্কেট নির্মাণ বন্ধের ঘোষণা দেন। পরে গত ২০২২ সালে আবার চক্রটি তৎপর হয়। তখন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মার্কেট নির্মাণে নিষেধাজ্ঞা চেয়ে উচ্চ-আদালতে রিট পিটিশন দায়ের করে। পাশাপাশি নারায়ণগঞ্জ নাগরিক কমিটিও নিষেধাজ্ঞা চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করে। আদালতের নির্দেশে মার্কেটের নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। এই অবস্থায় সম্প্রতি আবারও অসাধু চক্রটি আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে এই মার্কেট নির্মাণ শুরু করেছে।
নারায়ণগঞ্জে এখনো প্রয়োজনীয় অনেক কিছুই গড়ে ওঠেনি জায়গার অপ্রতুলতার জন্য। মেডিকেল কলেজ, মানসম্মত বিশ্ববিদ্যালয়, অডিটোরিয়াম, সংস্কৃতি কমপ্লেক্স- এমনি অনেক প্রয়োজনীয় বিষয় গড়ে তোলার জায়গা পাওয়া যাচ্ছে না। ন্যূনতম নাগরিক প্রয়োজনে ঢাকা ছুটতে হয় মানুষকে। এই বাস্তবতায় সরকারি জায়গা লুটপাট কোনোভাবেই মানা যায় না। আমরা এ বিষয়ে আপনার যথাযথ হস্তক্ষেপ কামনা করছি।
চিঠিতে শহরের খানপুরে নির্মিতব্য কন্টেইনার পোর্ট দ্রুত বন্ধের দাবি জানিয়ে বলা হয়, বিগত সরকার উন্নয়নের নামে বহু প্রকল্প, মেগাপ্রকল্প, অপ্রয়োজনীয় প্রকল্প নিয়েছে।
সুবিধাভোগীদের অর্থআত্মসাতের লক্ষ্যে এগুলো নেওয়া হয়েছে। জনস্বার্থ বিবেচনা করা হয়নি। তেমনই একটি প্রকল্প খানপুরে নির্মিতব্য কন্টেইনার পোর্ট। আমরা ইতিপূর্বে বহুবার এ বিষয়ে আপত্তি জানিয়েছি। পানগাও একটি কন্টেইনার পোর্ট রয়েছে, দীর্ঘদিন ধরে কার্যত অব্যবহৃত। চলতি বছরের শুরুতে সেই পোর্ট সচল করার উদ্যোগ নেয়া হয়েছে। আমরা মনে করি খানপুর পোর্ট তৈরি হলে যানজট আরও বাড়বে। এই প্রকল্প ব্যয় বাড়িয়ে ১৮৪ কোটি ৯১ লাখ ৫৭ হাজার টাকা করা হয়েছে। নারায়ণগঞ্জকে বাঁচানোর জন্য এ প্রকল্প এখনি বন্ধ করার জন্য হস্তক্ষেপ কামনা করছি।
প্রশাসক প্রতিনিধি দলকে জানান উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কাজ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে আরও একটি মামলা করার প্রক্রিয়াধীন। পাশাপাশি কন্টেইনার পোর্টের বিষয়ে আমাদের আপত্তির কথাও কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

লোড হচ্ছে...