নারায়ণগঞ্জবন্দর
বন্দরে নিঁখোজের পর কিশোরীর লাশ উদ্ধার
NewsView

নিউজ ভিউ
নারায়ণগঞ্জের বন্দরে নিঁখোজের দীর্ঘ ১৮ ঘণ্টা পর আলিফা (১৩) নামে এক পঞ্চম শ্রেণির ছাত্রীর নিথর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোরে নাসিক ২০ নম্বর ওয়ার্ডের দড়ি সোনাকান্দা এলাকার একটি নির্জন জঙ্গল থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। তথ্যটি নিউজ ভিউকে নিশ্চিত করেছেন বন্দর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মুক্তার আশরাফ উদ্দিন।
নিহত আলিফা দড়ি সোনাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী এবং ওই এলাকার মো. আলীর মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার দুপুরের পর থেকে আলিফাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব স্থানে সন্ধান করেও তাকে পাননি। সোমবার ভোরে স্থানীয়রা রাস্তার পাশে একটি কিশোরীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিচয় নিশ্চিত করে।
বন্দর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মুক্তার আশরাফ উদ্দিন জানান, লাশের মুখে ও গলায় আঘাতের স্পষ্ট চিহ্ন রয়েছে, যা থেকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং পুলিশ জড়িতদের শনাক্তে গভীর তদন্ত শুরু করেছে।

লোড হচ্ছে...