আন্তর্জাতিক
‘শত্রুপক্ষ ভয় পায় এমন মরণাস্ত্র আনছে ইরান’
NHP NewsView

নিউজভিউ ডেস্ক
ইরান খুব শিগগিরই এমন একটি অত্যাধুনিক অস্ত্র উন্মোচন করতে যাচ্ছে, যা শত্রুপক্ষের জন্য চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে। দেশটির নৌবাহিনীর কমান্ডার শাহরাম ইরানি এই দাবি করেছেন বলে খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম প্রেসটিভি।
বুধবার এক বক্তব্যে নৌ-কমান্ডার শাহরাম ইরানি বলেন, “অতি দ্রুত আমরা এমন একটি অস্ত্র সামনে আনব, যাকে শত্রুরা গভীরভাবে ভয় পায়।” তিনি ইঙ্গিত দিয়েছেন যে, অস্ত্রটি বর্তমানে শত্রুপক্ষের খুব কাছাকাছি অবস্থানেই রয়েছে।
তিনি আরও দাবি করেন, ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক হামলায় শত্রুরা দ্রুত সাফল্য পাবে—এমন ধারণা এখন সামরিক মহলে হাস্যকর বিষয়ে পরিণত হয়েছে। শাহরাম ইরানি জানান, ইরানের নৌবাহিনী পাল্টা অভিযান হিসেবে মার্কিন বিমানবাহী রণতরী ‘আব্রাহাম লিংকন’ লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর ফলে নির্দিষ্ট সময়ের জন্য ওই রণতরী থেকে বিমান উড্ডয়ন ও আকাশ অভিযান ব্যাহত হয়েছে বলে তিনি দাবি করেন।
ইরানি কমান্ডারের ভাষ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরু হওয়ার পর থেকে দেশটির সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে শতাধিক পাল্টা হামলা চালিয়েছে। তবে ইরানের এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

লোড হচ্ছে...