সারা দেশ
সংঘর্ষে বাস উল্টে পুকুরে, নিহত ৫
NewsView5

নিউজভিউ ডেস্ক
কুষ্টিয়ার খোকসায় যাত্রীবাহী বাস ও ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে খোকসার শিমুলিয়া দক্ষিণ কুঠিপাড়া মসজিদের সামনে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কুষ্টিয়া থেকে পাংশাগামী একটি ড্রাম ট্রাকের সঙ্গে রাজবাড়ী থেকে কুষ্টিয়ামুখী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাসটি মহাসড়কের পাশে একটি পুকুরে উল্টে পড়ে যায়।
ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার কাজে এগিয়ে আসেন। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা এসে স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করেন।
আহতরা খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

লোড হচ্ছে...