নারায়ণগঞ্জবন্দর
কদম রসূল দরবার শরীফে মোনাজাত
খালেদা জিয়ার সুস্থতা কামনায় মহানগর বিএনপির বিশেষ দোয়া
NewsView

নিউজ ভিউ, নারায়ণগঞ্জ: বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে বন্দর এলাকায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নেত্রীর সুস্থতা কামনায় শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে এই মোনাজাত অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বাদ আসর নবীগঞ্জ কদম রসূল দরবার শরীফ জামে মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে অংশ নেন— বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, মহানগর বিএনপি নেতা ও প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল এবং যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশাসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী।
দোয়া মাহফিলে গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কদম রসূল দরবার জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মো. শরীফ উল্লাহ।
মহানগর বিএনপি নেতারা আশা প্রকাশ করেন, কোটি মানুষের দোয়ায় বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে জনগণের মাঝে ফিরে আসবেন এবং গণতন্ত্রের সংগ্রামে আবারও নেতৃত্ব দেবেন।

লোড হচ্ছে...