নারায়ণগঞ্জসদর
বিজয় দিবসে জামায়াতের র্যালি
NewsView

নিউজ ভিউ
মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামী বিজয় র্যালি করেছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে র্যালিটি মিশনপাড়া মোড় থেকে শুরু হয়ে ডিআইটি সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চাষাঢ়ায় এসে সংক্ষিপ্ত সমাবেশ ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
এ সময় বক্তব্য রাখেন মহানগর জামায়াতের আমির মুহাম্মদ আবদুল জব্বার।
তিনি বলেন, "স্বাধীনতার ৫৪ বছরেও দেশের জনগণ প্রকৃত স্বাধীনতার স্বাদ পায়নি। জনগণের বাক-স্বাধীনতা ও ভোটাধিকার প্রতিষ্ঠা না হলে এই স্বাধীনতা অর্থবহ হয় না।" তিনি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন।
পরে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ।
র্যালি পরিচালনা করেন নারায়ণগঞ্জ মহানগরীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন। আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, কর্ম পরিষদ সদস্য মুহাম্মদ জাকির হোসাইন, মুখলেসুর রহমান, সাইফুদ্দিন মনির, হাফেজ আব্দুল মোমিন প্রমুখ।

লোড হচ্ছে...