নারায়ণগঞ্জ
ভালো সময়ের জন্য সংস্কৃতি চর্চা জরুরি
অসিত স্মরণ অনুষ্ঠানে রফিউর রাব্বি
NewsView

নিউজভিউ
সামাজিক সাংস্কৃতিক আন্দোলনের নেতা রফিউর রাব্বি বলেছেন, দেশের জন্য সময়টা ভালো যাচ্ছে না। ভালো সময় আনতে হলে সংস্কৃতি চর্চা খুবই দরকার। এই কাজটিই নিষ্ঠার সঙ্গে আজীবন করে গেছেন অসিত কুমার।
শনিবার ( ৯ মে) সন্ধ্যায় অসিত স্মরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। নারায়ণগঞ্জের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের পরীক্ষণ হলে আয়োজনটি হয়।
অসিত কুমার,নারায়ণগঞ্জের সংস্কৃতি অঙ্গনে এক স্মরণীয় নাম। ঐকিক থিয়েটার, কথন আবৃত্তি সংগঠন, নারায়ণগঞ্জ হাওয়াইয়ান গীটার পরিষদ ও লক্ষ্যাপার এর অন্যতম সংগঠক ও নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক প্রতিনিধি পরিষদের সদস্য ছিলেন। এদিন ছিল তাঁর তৃতীয় প্রয়াণবার্ষিকী।
শাশ্বতী পালের কণ্ঠে অসিত কুমারের লেখা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু। আয়োজনে স্মৃতিচারণ মূলক বক্তব্য দেন সামাজিক সাংস্কৃতিকসহ বিভিন্ন সংগঠনের নেতারা।
এছাড়া আরও চমৎকার এই স্মরণসন্ধ্যায় আবৃত্তিসহ বিভিন্ন ধরনের পরিবেশনা অনুষ্ঠিত হয়।
লক্ষ্যাপার পরিবেশন করে সঙ্গীত। হাওয়াইয়ান গিটারও বাদন পরিবেশন করে।
আড্ডা ও স্মরণে অসিত কুমারকে স্মরণ করেন নারায়ণগঞ্জের মানুষ। সব মিলিয়ে একটি তাৎপর্যপূর্ণ সন্ধ্যা উপভোগ করেন উপস্থিত সবাই।

লোড হচ্ছে...