নারায়ণগঞ্জ
ফতুল্লায় অপহৃত ২ বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার ২
NewsView5

নিউজভিউ
ফতুল্লায় অপহরণের শিকার ২ বছরের শিশু তাকরিমকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণ চক্রের দুই সদস্য সুজন মিয়া (৩১) ও মাজেদা (২৯)কে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, কিশোরগঞ্জের বাসিন্দা মিম আক্তার স্বামী-সন্তান নিয়ে ফতুল্লার লামাপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। প্রায় এক মাস আগে একই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে ওঠেন সুজন ও মাজেদা। প্রতিবেশী হওয়ার সুবাদে তারা প্রায়ই মিম আক্তারের বাসায় যাতায়াত করতেন এবং তার একমাত্র সন্তান তাকরিমকে আদর করতেন।
শুক্রবার (১২ জুন) সকাল ১১টার দিকে শিশুটিকে আদর করার কথা বলে অপহরণ করে নিয়ে যায় তারা। পরে রোববার (১৪ জুন) রাতে একটি ইমো নম্বর থেকে শিশুটির মায়ের কাছে ফোন করে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে শিশুটিকে হত্যা করারও হুমকি দেওয়া হয়।
এ ঘটনায় শিশুটির মা ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের করলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ওসি মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই আশীষ কুমার দাসের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান শুরু করে।
স্থানীয় সোর্স ও প্রযুক্তির সহায়তায় র্যাবের সহযোগিতায় পরিচালিত অভিযানে রোববার সন্ধ্যায় চাষাড়া এলাকা থেকে অপহৃত শিশু তাকরিমকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। একই সঙ্গে অপহরণের মূল দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

লোড হচ্ছে...