নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জে ৯জন ডেঙ্গু আক্রান্ত
NewsView

নিউজ ভিউ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলায় ডেঙ্গু মশার বিস্তার অব্যাহত রয়েছে। এডিস মশাবাহিত এই ভাইরাসটির সংক্রমণ প্রতিনিয়ত ভয়ংকর রূপ নিচ্ছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত দৈনিক প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন।
এ নিয়ে চলতি বছরে নারায়ণগঞ্জে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২৭১ জন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, চলতি ডিসেম্বর মাসেই এখন পর্যন্ত মোট ১৯ জন রোগী শনাক্ত হয়েছেন, যা শুষ্ক মৌসুমে রোগের ঊর্ধ্বগতি নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। যদিও জেলায় চব্বিশ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর খবর নিশ্চিত করেনি স্বাস্থ্য বিভাগ, তবে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী নারায়ণগঞ্জ থেকে ঢাকায় গিয়ে মৃত্যুর ঘটনা রয়েছে।
নতুন শনাক্ত হওয়া রোগীরা নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতাল, সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
গত ২৪ ঘণ্টায় ৮ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলেও, হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা যথেষ্ট উদ্বেগজনক। এ বছর রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে মোট ২ হাজার ২৩৪ জন।

লোড হচ্ছে...