নারায়ণগঞ্জসদর
অসুস্থ ফটো সাংবাদিক কচির পাশে জামায়াত নেতারা
NewsView

নিউজ ভিউ
নারায়ণগঞ্জের সংবাদ জগতের পরিচিত মুখ এবং প্রবীণ ফটো সাংবাদিক মাহমুদুল হাসান কচির দীর্ঘমেয়াদী অসুস্থতার খবর পেয়ে তাঁর বাসভবনে গিয়ে খোঁজখবর নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। রোববার (২৮ ডিসেম্বর) রাতে অসুস্থ এই সংবাদকর্মীকে দেখতে তাঁর বাসায় যান রা।
ফটো সাংবাদিক মাহমুদুল হাসান কচি গত দুই বছর ধরে মেরুদণ্ডের জটিল রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। দীর্ঘ এই অসুস্থতায় বর্তমানে তিনি অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন। নব্বইয়ের দশকের এই তুখোড় ফটো সাংবাদিকের শারীরিক ও মানসিক অবস্থার খোঁজ নিতে এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ এবং নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবদুল জব্বার। তাঁদের সাথে আরও উপস্থিত ছিলেন মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ আব্দুল মোমিন।
পরিদর্শনকালে জামায়াত নেতৃবৃন্দ কচির চিকিৎসার খোঁজখবর নেন এবং তাঁর দীর্ঘ পেশাদার জীবনের সাহসিকতার প্রশংসা করেন। তারা তাঁর রোগমুক্তির জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। নেতৃবৃন্দ এই প্রবীণ সংবাদকর্মীর সুচিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানান।
উল্লেখ্য, মাহমুদুল হাসান কচি নব্বইয়ের দশকে জাতীয় দৈনিক ‘শক্তি’ এবং আলোচিত ম্যাগাজিন ‘অপরাধ চিত্র’ ও ‘সংবাদ চিত্র’-এর মাধ্যমে তাঁর বর্ণাঢ্য কর্মজীবন শুরু করেন। দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে তিনি দৈনিক মিল্লাত, দৈনিক রূপালী, আজকের কাগজ ও লাল সবুজের মতো প্রথম সারির গণমাধ্যমে কাজ করেছেন। পেশাগত দক্ষতার পাশাপাশি তিনি বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, নারায়ণগঞ্জ জেলা কমিটির সাবেক সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক ‘সংবাদ সারাবেলা’ এবং স্থানীয় জনপ্রিয় পত্রিকা ‘দৈনিক ডান্ডিবার্তা’-য় সিনিয়র ফটো সাংবাদিক হিসেবে কর্মরত আছেন।
বিগত দুই বছর ধরে মেরুদণ্ডের গুরুতর সমস্যার কারণে তাঁর স্বাভাবিক চলাফেরা ও পেশাগত কাজ সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে। নারায়ণগঞ্জের সাংবাদিক সমাজ এই সাহসী ফটো সাংবাদিকের দ্রুত সুস্থতা কামনা করছেন।

লোড হচ্ছে...