নারায়ণগঞ্জ
বিচারহীনতার ১৩ বছর
সংসদ ভবনের সামনে ত্বকী সমাবেশ ১৪ মার্চ
NHP NewsView

নিউজভিউ
মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার বিচারহীনতার ১৩ বছর উপলক্ষে নারায়ণগঞ্জ ও ঢাকায় তিন দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ‘ত্বকী মঞ্চ’ এ কর্মসূচির কথা জানায়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০১৩ সালের ৬ মার্চ ত্বকীকে নিষ্ঠুরভাবে হত্যা করা হলেও দীর্ঘ ১৩ বছরে তিনটি সরকারের পরিবর্তন হয়েছে, কিন্তু আজ পর্যন্ত আদালতে অভিযোগপত্র জমা দিয়ে এই হত্যার বিচার শুরু করা হয়নি।
কর্মসূচি অনুযায়ী, আগামী ৬ মার্চ শুক্রবার সকাল সাড়ে নয়টায় ত্বকীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এরপর ৮ মার্চ রবিবার সন্ধ্যা সাতটায় নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উদ্যোগে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে আলোক প্রজ্বালন কর্মসূচি পালিত হবে। সবশেষে ১৪ মার্চ শনিবার দুপুর আড়াইটায় ঢাকার শেরে-বাংলা নগরস্থ জাতীয় সংসদ ভবনের সামনে ‘ত্বকী সমাবেশ’ অনুষ্ঠিত হবে। এই সমাবেশে কথা, গান, নাটক ও চিত্রাঙ্কনের মাধ্যমে ত্বকী হত্যার বিচার ও বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদ জানানো হবে। ১৩ বছর ধরে ঝুলে থাকা এই মামলার জট খুলতে এবং প্রকৃত অপরাধীদের শাস্তির দাবিতে এই কর্মসূচিগুলোতে সচেতন নাগরিকদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

লোড হচ্ছে...