নারায়ণগঞ্জ
ঈদের ছুটিতে নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবে লুটপাট
NewsView5

নিউজভিউ ডেস্ক
ঈদের দীর্ঘ ছুটির সুযোগে নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে বিভিন্ন মূল্যবান সরঞ্জাম নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
প্রেসক্লাব সূত্রে জানা যায়, কার্যালয়টি ছুটির কারণে কয়েকদিন বন্ধ ছিল। এ সুযোগে চোরেরা ভবনের প্রধান গেট এবং অফিসের তালা ভেঙে ভেতরে ঢোকে।
কার্যালয়ের অফিস সহকারী শিবু জানান, ছুটির পর অফিসে এসে তিনি দরজার তালা ভাঙা এবং অফিসের মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পান। টেবিলের ড্রয়ার খোলা ছিল এবং বিভিন্ন কাগজপত্র ও সরঞ্জাম ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ছিল। পরে বিষয়টি প্রেসক্লাবের নেতাদের জানানো হয়।
সংগঠনের দাবি, চোরেরা কার্যালয় থেকে দুটি ল্যাপটপ, দুটি ক্যামেরা, একটি মাইক্রোফোন এবং একটি স্পিকার বক্স নিয়ে গেছে।
চুরির খবর পেয়ে ফতুল্লা মডেল থানার ওসি মো. মাহাবুব ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় এসআই মনিরুল ইসলামসহ পুলিশের একটি দল ঘটনাস্থল ঘুরে দেখে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে।
এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন প্রেসক্লাবের নেতারা। পাশাপাশি চুরির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।

লোড হচ্ছে...