অর্থ-বাণিজ্যসদর
শিল্পের উন্নয়নে মালিক-শ্রমিক এক হয়ে কাজ করেছে: মোহাম্মদ হাতেম
NHP NewsView

নিউজভিউ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পোশাক শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ এবং শান্তিপূর্ণ ঈদযাত্রা নিশ্চিত করতে শিল্প মালিক ও প্রশাসনের প্রতি সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম। শনিবার (১৪ মার্চ) চাষাঢ়ায় বিকেএমইএ’র প্রধান কার্যালয়ে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এই আহ্বান জানান।
অনুষ্ঠানে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে মোহাম্মদ হাতেম বলেন, “ঈদের ছুটিতে শ্রমিকরা যেন হাসিমুখে এবং নিরাপদ পরিবেশে বাড়ি ফিরতে পারেন, তা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। সরকার ও প্রশাসনের পক্ষ থেকেও বিশেষভাবে অনুরোধ করা হয়েছে যেন উৎসবের আগে শিল্পাঞ্চলে কোনো ধরনের অসন্তোষ বা অস্থিরতা সৃষ্টি না হয়।”
কারখানা মালিকদের সতর্ক করে তিনি বলেন, অভ্যন্তরীণ ছোটখাটো সমস্যাগুলো দ্রুত সমাধানের মাধ্যমে কাজের পরিবেশ স্বাভাবিক রাখতে হবে। পাশাপাশি যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে শিল্পাঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি অনুরোধ জানান তিনি। শ্রমিক নেতাদের উদ্দেশে তিনি বলেন, শিল্পের উন্নয়ন ও শৃঙ্খলা রক্ষায় অতীতে যেমন মালিক ও শ্রমিক পক্ষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে, ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত রাখতে হবে।
ইফতার মাহফিলে উপস্থিত নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী এবং শিল্প পুলিশের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত) মো. আসাদুজ্জামান একাত্মতা প্রকাশ করে বলেন, বেতন-ভাতা পরিশোধ ও সুন্দর ঈদযাত্রা নিশ্চিতে সংশ্লিষ্ট সকল অংশীদারদের সাথে সমন্বিতভাবে কাজ করবে প্রশাসন।
এ সময় বিকেএমইএ’র সাবেক সভাপতি ফজলুল হক, বর্তমান সহ-সভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব এবং মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

লোড হচ্ছে...