স্বাস্থ্য
একদিনে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ১৮০
NewsView5

নিউজভিউ ডেস্ক
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৮০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৭৭ জন।
মঙ্গলবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪২ জন, খুলনা বিভাগে ৩৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৬ জন, চট্টগ্রাম বিভাগে ২৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬ জন, ময়মনসিংহ বিভাগে ৯ জন, রাজশাহী বিভাগে ৯ জন এবং রংপুর বিভাগে ২ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ১৭৭ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ৫ হাজার ৬৩২ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬ হাজার ১০৪ জন। আক্রান্তদের মধ্যে ৬২ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৮ শতাংশ নারী। এ বছর ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ১৮ জন।
তুলনামূলকভাবে, ২০২৫ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন। আর ২০২৪ সালে আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন, যেখানে মৃত্যুর সংখ্যা ছিল ৫৭৫ জন।

লোড হচ্ছে...