নারায়ণগঞ্জ
লায়ন হাবিবুর রহমানের স্মরণে স্মৃতিচারণ ও ইফতার
NHP NewsView

নিউজভিউ
লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জের চার্টার মেম্বার লায়ন মো. হাবিবুর রহমানের স্মরণে স্মৃতিচারণ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ) বিকেলে নগরীর বিবি রোড সংলগ্ন বাঁধন কমিউনিটি সেন্টারে লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ ও লিও ক্লাব অব নারায়ণগঞ্জ সেন্ট্রালের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ৩১৫ এ২ ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন শংকর কুমার রায় মনা (এমজেএফ)। বিশেষ অতিথি ছিলেন ১ম ভাইস জেলা গভর্নর লায়ন মহসিন ইমাম চৌধুরী এবং ২য় ভাইস জেলা গভর্নর লায়ন এমরান ফারুক মঈন।
স্মরণ সভায় বক্তারা বলেন, লায়ন মো. হাবিবুর রহমান লায়নিজমে একজন নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব ছিলেন। তাঁর কর্মময় জীবন নতুন প্রজন্মের লায়নদের জন্য আজীবন অনুপ্রেরণা হয়ে থাকবে। তিনি প্রতিটি কাজ অত্যন্ত গুরুত্ব ও নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করতেন। সমাজসেবায় তাঁর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন উপস্থিত অতিথিরা।
লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জের প্রেসিডেন্ট নাসির উদ্দিন মন্টুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন সাবেক গভর্নর লায়ন আখতারুজ্জামান, সাবেক গভর্নর শওকত আলী, বিকেএমইএ-এর সাবেক সভাপতি ফজলুল হক এবং ক্লাবের পরিচালক লায়ন কাশেম জামাল ও লায়ন আঞ্জুমান আরা আকসির। অনুষ্ঠান সঞ্চালনা ও মেম্বারশিপ বিষয়ে আলোকপাত করেন লায়ন অ্যাডভোকেট সাদিয়া আফরোজ মুক্তি।
এ সময় ক্লাবের নির্বাহী কমিটির সদস্যসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যাদের মধ্যে উল্লেখযোগ্য— লায়ন সাইদুল্লাহ হৃদয়, লায়ন জি এম হায়দার আলী বাবলু, লায়ন শায়েদুল ইসলাম শাকিল, লায়ন মো. নজরুল ইসলাম, লায়ন অ্যাডভোকেট বিএম হোসেন এবং লায়ন অ্যাডভোকেট জাকির হোসেন।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং শেষে মরহুমের আত্মার মাগফেরাত ও দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ক্লাবের সার্ভিস চেয়ারপারসন ও পরিচালক লায়ন শায়েদুল ইসলাম শাকিল। দোয়া শেষে আমন্ত্রিত অতিথিরা ইফতারে অংশ নেন।

লোড হচ্ছে...