নারায়ণগঞ্জসদর
জামতলায় মাদক সেবনে বাধা দিয়ে হামলার শিকার কবি শ্যামল দাষ
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় কবি শ্যামল দাষের ওপর সন্ত্রাসী হামলা ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। রবিবার (১৫ মার্চ) সকালে শহরের জামতলা ধোপাপট্টি এলাকায় এই ঘটনা ঘটে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
আক্রান্ত শ্যামল দাষ প্রতিবেশী হিসেবে দীর্ঘদিন ধরে অভিযুক্ত মিরাজ (২৫) ও আরাফাতকে মাদক কেনাবেচা ও সেবনে নিষেধ করে আসছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা তাকে নিয়মিত প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। এরই জেরে গত রবিবার সকাল সাড়ে ৮টার দিকে অভিযুক্ত দুই ভাই ১০-১২ জন সহযোগী নিয়ে শ্যামল দাসের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে।
হামলার পর স্থানীয়দের সহায়তায় তাকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এই ঘটনায় শ্যামল দাষ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় ধোপাপট্টি এলাকার মৃত শেরু মিয়ার দুই ছেলে মিরাজ ও আরাফাতসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে অভিযুক্ত করা হয়েছে।
আক্রান্ত কবি শ্যামল দাষ বলেন, "আমি জানতাম না তারা সশস্ত্র অবস্থায় ছিল। সামাজিক দায়বদ্ধতা থেকে তাদের খারাপ পথে বাধা দিয়েছিলাম, যার প্রতিদানে তারা আমাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করেছে।"
ফতুল্লা মডেল থানার ওসি মো. আব্দুল মান্নান জানান, মাদক সংক্রান্ত বিরোধে এই হামলার ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। অভিযুক্তদের আটকে পুলিশের বিশেষ অভিযান চলছে।

লোড হচ্ছে...