নারায়ণগঞ্জবন্দর
বন্দরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যার অভিযোগ
NewsView

নিউজ ভিউ
হতাশাগ্রস্ত হয়ে নারায়ণগঞ্জের বন্দরে আমিনুল ইসলাম (২৫) নামের এক যুবক নিজ গৃহে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার দিবাগত রাতে কলাগাছিয়া ইউনিয়ন, ৪ নং ওয়ার্ডের হাজীপুর আওয়াল মাষ্টারের বাড়ির রাখালের বসত ঘরে এই ঘটনা ঘটে।
বন্দর থানা পুলিশ জানায়, বসত ঘরের সিলিং ফ্যানের হুকের সঙ্গে রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন আমিনুল। তিনি কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার বোরগাঁও গ্রামের আবু সিদ্দিক মিয়ার ছেলে এবং এক বছর ধরে ওই বাড়িতে গরুর খামারে কাজ করতেন।
বন্দর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) আশরাফুল ইলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠানো হয়েছে।

লোড হচ্ছে...