নারায়ণগঞ্জবন্দর
চরমোনাই পীরকে 'শয়তান' গালি দেয়ায় ইসলামী আন্দোলনের নিন্দা
NewsView

বন্দর হাবিবনগর মাদ্রাসার মুহতামিম মুফতি ইসমাইল সরকার কর্তৃক ফেসবুক পোস্টে পীর সাহেব চরমোনাই হুজুরকে 'মুখোশধারী শয়তান' বলে গালি দেওয়ায় তাঁর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংগঠনটি মুফতি ইসমাইল সরকারের মন্তব্যকে বাজে আখ্যা দিয়েছে।
ইসলামী আন্দোলন তাদের যুক্ত বিবৃতিতে বলেন, মুফতি ইসমাইল সরকার এমন একজন আধ্যাত্মিক এবং রাজনৈতিক নেতার (পীর সাহেব চরমোনাই) বিরুদ্ধে মন্তব্য করেছেন, যার দাদা মরহুম সৈয়দ ইসহাক (রহ.) ব্রিটিশ খেদাও আন্দোলনে অন্যতম সিপাহসালার ছিলেন এবং যার পিতা এ দেশের সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে নিজের জীবন বিলীন করেছেন। বিবৃতিতে বলা হয়, বর্তমান পীর সাহেব চরমোনাইও এ দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন এবং ফ্যাসিস্ট খেদাও আন্দোলনে রাজপথে আন্দোলনকারী অন্যতম নেতার ব্যাপারে এমন মন্তব্য মেনে নেওয়া যায় না।
ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্দর থানার সভাপতি মুহা. আবুল হাশেম ও ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর নেতা মুহা. জাহিদুল ইসলাম মোল্লা এক যুক্ত বিবৃতিতে হুঁশিয়ার দিয়ে বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি সুশৃঙ্খল সংগঠন। তাঁরা বিষয়টি স্থানীয় ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে মীমাংসার জন্য বারবার মুফতি ইসমাইল সরকারকে জানালেও তিনি রাজি হননি। উল্টো তিনি দায়িত্বশীলদের নামে মিথ্যা অপবাদ দিতে থাকেন। তাঁর বিতর্কিত ভিডিও সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করতে বললে তিনি বিভিন্ন হুমকি ধমকি প্রদান করেন।
নেতৃবৃন্দ প্রশাসনের কাছে দাবি জানান, অবিলম্বে মুফতি ইসমাইল সরকারকে তাঁর মিথ্যাচারের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অন্যথায় 'উত্তেজিত তৌহিদী জনতা' তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবে।

লোড হচ্ছে...