নারায়ণগঞ্জ
কমপ্লেট অ্যাকশন না.গঞ্জে: আওয়ামী লীগের ২৯ নেতা-কর্মী আটক
NewsView

আগামী ১৩ নভেম্বর নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে যেকোনো ধরনের নাশকতার প্রচেষ্টা নস্যাৎ করতে জেলা পুলিশ 'কমপ্লেট অ্যাকশন' চালিয়েছে। গত ৩৬ ঘন্টায় জেলার সাতটি থানা এলাকা জুড়ে সাঁড়াশি অভিযান চালিয়ে ২৯ জন সংগঠনের নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত এই ২৯ জন নেতা-কর্মী নাশকতার উদ্দেশ্যে সংগঠিত হচ্ছিল বলে পুলিশ জানিয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় অভিযুক্ত করা হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, এই ২৯ জন আটক হয়েছে সাতটি ভিন্ন থানা এলাকা থেকে। এর মধ্যে, সদর থানা পুলিশ ৭ জন এবং ফতুল্লা থানা পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করেছে। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ২ জন, বন্দর থানা পুলিশ ৪ জন এবং রূপগঞ্জ থানা পুলিশ ৫ জনকে আটক করেছে। এছাড়াও সোনারগাঁও থানা পুলিশ ২ জন এবং আড়াইহাজার থানা পুলিশ ৪ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত সকল নেতা-কর্মীকে এরই মধ্যে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

লোড হচ্ছে...