জাতীয়
ঝড়ে গাছ উপড়ে মা ও দুই মেয়ের মৃত্যু
NewsView

নিউজভিউ ডেস্ক
জামালপুরের মেলান্দহে বৈশাখী ঝড়ে বাড়ির উপর গাছ উপড়ে পড়ে মা ও দুই মেয়ের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) দিবাগত গভীর রাতে উপজেলার নয়ানগরের দাগী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন- মৃত গনি মন্ডলের স্ত্রী খুকি বেগম (৯০) ও তাঁদের দুই মেয়ে ফরিদা আক্তার (৬০) ও ফাতেমা ওরফে ফতে আক্তার (৫৫)।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাতে মা ও দুই মেয়ে একই ঘরে ঘুমিয়ে ছিলেন। ঝড়ের তীব্রতায় ঘরের পাশে থাকা একটি বিশালাকার গাছ উপড়ে ঘরটির উপর পড়লে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। সোমবার (২৭ এপ্রিল) সকালে স্থানীয়রা তাঁদের মরদেহ উদ্ধার করেন।
নিহত ফাতেমার ছেলের স্ত্রী সালমা বলেন, 'আমরা সবাই পাশের ঘরে ছিলাম। আমার শাশুড়ির মা ও তাঁরা দুই বোন রাতে এক সাথে ছিলেন। রাতে ঝড়ে হুট করে ঘরের ওপর গাছ পড়ে যায়। আমরা গিয়ে দেখি সব শেষ।'
বিষয়টির সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা বলেন, ‘ফায়ার সার্ভিসের মাধ্যমে আমরা এ তথ্য জানতে পারেছি। আমরা ঘটনাস্থল পরিদর্শনে যাবো।’

লোড হচ্ছে...