আন্তর্জাতিক
হরমুজে ইরানি হামলা: নিহত ১ ভারতীয় নাবিক, আহত ১০
NewsView5

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল
নিউজভিউ ডেস্ক
হরমুজ প্রণালিতে দুটি বাণিজ্যিক ট্যাংকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় একজন ভারতীয় নাবিক নিহত হয়েছেন এবং আরও ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সোমবার (১৩ জুলাই) রাতে ওমান উপকূলের কাছে 'আল বাহিয়াহ' ও 'মোমবাসা' নামের দুটি ট্যাংকার ইরানি ক্রুজ ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। জাহাজ দুটিতে মোট ৪৬ জন ক্রু সদস্য কর্মরত ছিলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্সে দেওয়া এক বিবৃতিতে জানান, আল বাহিয়াহ জাহাজে থাকা ১২ জন ভারতীয় নাগরিকের মধ্যে একজন নিহত এবং একজন আহত হয়েছেন।
অন্যদিকে মোমবাসা জাহাজে থাকা ১৮ জন ভারতীয় নাগরিকের মধ্যে নয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে মন্ত্রণালয়।
ঘটনার পর ভারত সরকার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ইরানের উপ-রাষ্ট্রদূতকে তলব করেছে এবং হামলার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে কঠোর প্রতিবাদ জানিয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, নাবিকদের লক্ষ্য করে পরিচালিত এ ধরনের হামলা এবং হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথে নিরাপদ ও অবাধ চলাচলে বাধা সৃষ্টি করা সহিংস কর্মকাণ্ডের তারা কঠোর নিন্দা জানায়।

লোড হচ্ছে...