রাজনীতিবন্দর
মানুষের অধিকার রক্ষায় আমৃত্যু কাজ করে যাব: মুফতি মাসুম বিল্লাহ
NewsView

নিউজভিউ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, কেবল ইসলামী রাষ্ট্রকাঠামোই মানুষকে প্রকৃত শান্তি ও মুক্তি দিতে পারে। তিনি ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে ‘হাতপাখা’ প্রতীকে ভোট দিয়ে দেশে ইনসাফ কায়েমের আহ্বান জানান।
রোববার (১ ফেব্রুয়ারি) দিনব্যাপী বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচারণাকালে তিনি এসব কথা বলেন। মুফতি মাসুম বিল্লাহ এসময় হাতপাখার দাওয়াত নিয়ে সাধারণ ভোটার, পথচারী ও ব্যবসায়ীদের দ্বারে দ্বারে যান।
গণসংযোগকালে পথসভায় মুফতি মাসুম বিল্লাহ বলেন, “আমরা আল্লাহর দেওয়া বিধান ও ইসলামের পরিপূর্ণ আইন-কানুন মেনে চলার চেষ্টা করি। বর্তমান সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা থেকে মুক্তির জন্য মহান প্রভুর দেওয়া জীবন ব্যবস্থার কোনো বিকল্প নেই। হাতপাখা বিজয়ী হওয়া মানে ইনসাফ ও ন্যায়ের বিজয়।” তিনি ভোটারদের আশ্বস্ত করে বলেন, নির্বাচিত হলে বন্দর ও শহরের মানুষের অধিকার রক্ষায় তিনি আমৃত্যু কাজ করে যাবেন।
গণসংযোগকালে প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি জাকির হোসেন বিপ্লব, সহ-সভাপতি মনোয়ার হোসেন, সেক্রেটারি হাসান কাজী, বামুক ছদর সালাহউদ্দিন এবং ছাত্রনেতা জাহিদুল ইসলাম মোল্লাসহ স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রচারণাকালে কলাগাছিয়া ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে হাতপাখা প্রতীক নিয়ে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। স্থানীয় ভোটাররা প্রার্থীর কাছে এলাকার ড্রেনেজ সমস্যা ও মাদক নির্মূলের দাবি জানান। জবাবে মুফতি মাসুম বিল্লাহ একটি পরিচ্ছন্ন ও শান্তিময় নারায়ণগঞ্জ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

লোড হচ্ছে...