নারায়ণগঞ্জসদর
রাষ্ট্রে ইতিবাচক পরিবর্তনে তরুণদের ঐক্যবদ্ধ হতে হবে: জাহিদ হাসান
NHP NewsView

নিউজভিউ
সমাজ ও রাষ্ট্রের বৃহৎ পরিবর্তনে তরুণদের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেছেন নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেলের সভাপতি জাহিদ হাসান। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ রোডের একটি মিলনায়তনে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাহিদ হাসান বলেন, "আমরা কেউ একা কিছুই না। আমরা সকলে মিলে চেষ্টা করলে সমাজ ও রাষ্ট্রে পরিবর্তন আনা সম্ভব। একা বড় কিছু করা কঠিন হলেও, শতাধিক তরুণ একত্রিত হলে অনেক ইতিবাচক কাজ করা সম্ভব। আমাদের জীবন সংক্ষিপ্ত, তাই সমাজ ও দেশের প্রতি আমাদের যে দায়বদ্ধতা রয়েছে, সেই জায়গা থেকে জনসেবামূলক কাজে আত্মনিয়োগ করতে হবে।"
তিনি আরও বলেন, "আমাদের লক্ষ্য নারায়ণগঞ্জকে একটি নিরাপদ ও বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা। সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি ও যানজটমুক্ত শহর গড়তে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমরা অন্যায় ও জুলুমের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকব এবং ন্যায়ের পক্ষে আমাদের লড়াই আজীবন চলবে।" তরুণ ও যুবকদের সঠিক পথে পরিচালিত করতে সংগঠনের কার্যক্রম ভবিষ্যতেও চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেলের সদস্য আব্দুল্লাহ আল মারুফ, খন্দকার জাহিদ, হাসিব বাদশা অর্ক, শরৎ সাহা, মাহফুজ হোসাইন জিশাদ, শাহাদাত খন্দকার, অনুতম, শহিদুল ইসলাম, হাসান বাবু, ফাহিম, রিয়াদ, শহীদুল্লাহ, কাজল, শরীফ, সজীব, মাহমুদ সরকার ও হুজাইফাসহ অন্যান্য নেতারা।

লোড হচ্ছে...