জাতীয়
অ্যাম্বুলেন্সকে সাইড দিলেন প্রধানমন্ত্রী
NewsView

নিউজভিউ ডেস্ক
বুধবার (৬ মে) সকাল ৯টা। গুলশানের বাসা থেকে সচিবালয়ে নিজ কার্যালয়ে যাচ্ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার গাড়িবহর বনানী এক্সপ্রেসওয়ে হয়ে কারওয়ান বাজার এফডিসি মোড়ে। এ সময় হঠাৎ প্রধানমন্ত্রীর দৃষ্টি পড়ে একটি অ্যাম্বুলেন্সে। সাইরেন বাজাতে বাজাতে সেটি তাঁর গাড়িবহর অতিক্রমের চেষ্টা করছিল। প্রধানমন্ত্রী পরিস্থিতি বুঝে অ্যাম্বুলেন্সটিকে সাইড দিতে গাড়িবহরে থাকা নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশ দেন। কর্মকর্তারা অ্যাম্বুলেন্সটিকে পথ করে দেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ কথা জানিয়েছেন।
অতিরিক্ত প্রেস সচিব বলেন, ‘এটি একটি বিরল দৃষ্টান্ত। একজন মুমূর্ষ রোগীকে বহনকারী অ্যাম্বুলন্সকে পথ করে দিয়ে আরেকটি উদাহরণ সৃষ্টি করলেন প্রধানমন্ত্রী।’
একই সময়ে কারওয়ান বাজারের কাছে প্রাইভেটকারে থাকা যাত্রী সুমন আহমেদ জানান, ওই সময় প্রধানমন্ত্রীর গাড়িবহরের পেছনে ছিলেন তিনি। সূত্র: বাসস

লোড হচ্ছে...