স্বাস্থ্যসদর
নারায়ণগঞ্জে পল্লী চিকিৎসক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন
আধুনিক চিকিৎসার সাথে তাল মিলিয়ে সেবার মান নিশ্চিত করতে হবে: সিভিল সার্জন ডা. মশিউর
NewsView

নিউজভিউ
গ্রাম বাংলার মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবার অন্যতম কারিগর পল্লী চিকিৎসকদের সংগঠিত করতে এবং সেবার মান আরও আধুনিকায়ন করার লক্ষ্যে নারায়ণগঞ্জে যাত্রা শুরু করলো বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির জেলা কার্যালয়। মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা ১১টায় নগরীর চানমারি এলাকার শাহজালাল ক্লিনিকে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যালয়টি উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. মশিউর রহমান বলেন, "দেশের বিশাল এক জনগোষ্ঠী এখনও প্রাথমিক চিকিৎসার জন্য পল্লী চিকিৎসকদের ওপর নির্ভরশীল। প্রত্যন্ত অঞ্চলের অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসাসেবায় আপনাদের ভূমিকা অনস্বীকার্য। তবে আধুনিক চিকিৎসার সাথে তাল মিলিয়ে সেবার মান নিশ্চিত করতে হবে।"
প্রধান আলোচক হিসেবে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি নারায়ণগঞ্জ জেলার প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট চিকিৎসক নেতা ডা. মুজিবুর রহমান বলেন, "পল্লী চিকিৎসকরা হচ্ছেন স্বাস্থ্যসেবার ফ্রন্টলাইন যোদ্ধা। এই সংগঠনের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধি এবং পেশাগত অধিকার নিশ্চিত করা হবে। আমরা চাই প্রতিটি পল্লী চিকিৎসক যেন মানবিকতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ান।"
বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি পল্লী চিকিৎসক মো. শাহ্ আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাঃ মুক্তির হোসেনের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানপুর ৩০০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আবুল বাসার ও জেলা ঔষধ তত্ত্বাবধায়ক মো. সাইফুল মাহমুদ। এছাড়াও ডা. আমিরুল মূলক, ডা. সালেহ হকসহ প্রশাসনের উচ্চপদস্থ স্বাস্থ্য কর্মকর্তারা তাদের মূল্যবান বক্তব্য তুলে ধরেন।
অনুষ্ঠানে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের শীর্ষস্থানীয় বেসরকারি হাসপাতালের চেয়ারম্যান ও এমডিগণ। তাদের মধ্যে ছিলেন ফতুল্লা জেনারেল হাসপাতালের মো. রাফিউল হাকিম মহিউদ্দিন, সিটি লাইফ হাসপাতালের মো. কবির হোসেন, মা চক্ষু হাসপাতালের আলমগীর হোসেন এবং মেডিহোপ হাসপাতালের জাহাঙ্গীর আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা সম্মিলিতভাবে প্রত্যয় ব্যক্ত করেন যে, এই নতুন জেলা কার্যালয়টি নারায়ণগঞ্জের পল্লী চিকিৎসকদের মাঝে সেতুবন্ধন হিসেবে কাজ করবে এবং জেলার সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মিলাদ ও বিশেষ দোয়ার মাধ্যমে নতুন কার্যালয়ের পথচলা শুরু হয়।

লোড হচ্ছে...