নারায়ণগঞ্জসদর
ভাষাকে টিকিয়ে রাখতে বিশ্বের আর কোনো জাতিকে সংগ্রাম করতে হয়নি: ডিসি
NewsView

নিউজভিউ
‘ভাষার ওপর আক্রমণ হলে মানুষ কখনোই তা মুখ বুজে মেনে নেয় না। ১৯৫২ সালে যখন আমাদের ওপর জোর করে ভিনদেশি ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল, তখন ছাত্রসমাজ ও সাধারণ মানুষের রক্তের বিনিময়েই মাতৃভাষার গৌরব অর্জিত হয়েছে।’
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির থিয়েটার হলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির এসব কথা বলেন।
তিনি বলেন, “সমাজ ও রাষ্ট্রকে উন্নত করতে হলে শৃঙ্খলা এবং ভাষার সৌন্দর্য প্রতিষ্ঠা করা জরুরি। যাদের ব্যক্তিত্বে সৌন্দর্য থাকে, তাঁদের সমাজ ও রাষ্ট্রেও তার প্রতিফলন ঘটে। বাংলা ভাষাকে টিকিয়ে রাখতে যে সংগ্রাম আমাদের করতে হয়েছে, বিশ্বের আর কোনো জাতিকে তেমনটা করতে হয়নি। এই অনন্য ত্যাগের কারণেই আজ ২০০০ সাল থেকে দিবসটি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, মহানগর জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ এবং গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী তারিকুল ইসলাম সুজন।
এ সময় অন্যান্যের মধ্যে আরও অংশ নেন ইসলামী আন্দোলন মহানগরের সভাপতি মুফতি মাছুম বিল্লাহ, এনসিপির কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, গণঅধিকার পরিষদ জেলার সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা ১৯৫২ সালের ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে নতুন প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস ও চেতনা ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

লোড হচ্ছে...