নারায়ণগঞ্জসদর
সিদ্ধিরগঞ্জে গ্যাস বিস্ফোরণে অন্তঃসত্ত্বা নারী দগ্ধ
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আবাসিক ভবনে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আট মাসের এক অন্তঃসত্ত্বা নারী শরীরের বড় অংশ দগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে আদমজী ইপিজেড এলাকায় বেপজার নিরাপত্তাকর্মীদের আবাসিক ভবনে এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধ নারীর নাম রেহানা আক্তার (৩২)। তিনি ওই ভবনের চতুর্থ তলার বাসিন্দা এবং বেপজার নিরাপত্তাকর্মী ওসমান মিয়ার স্ত্রী। বর্তমানে তাকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আদমজী ইপিজেড সংলগ্ন বেপজা কোয়ার্টারের ডি-১ টাইপ নামের ছয়তলা ভবনের নিচতলায় হঠাৎ বিকট শব্দে গ্যাসের রাইজারে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরপরই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ভবনের পাঁচতলা পর্যন্ত উঠে যায়। এ সময় চতুর্থ তলায় থাকা ওসমান মিয়ার ঘরে আগুন লেগে আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায় এবং ঘরে থাকা অন্তঃসত্ত্বা রেহানা আক্তার অগ্নিদগ্ধ হন।
খবর পেয়ে আদমজী ইপিজেড ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় আধঘণ্টার প্রাণপণ চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে, ভবনের দেয়ালের বেশ কিছু অংশের ইট খসে পড়েছে বলে জানা গেছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, “গ্যাস লাইনের লিকেজ থেকে গ্যাস জমে এই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে একজন অন্তঃসত্ত্বা নারী দগ্ধ হয়েছেন, যাকে দ্রুত উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।”

লোড হচ্ছে...