নারায়ণগঞ্জসদর
বিকেএমইএ প্রাঙ্গণে ‘উই আর ভলান্টিয়ারে’র ইফতার আয়োজন
NHP NewsView

নিউজভিউ
এক মঞ্চে রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, সাংবাদিক আর একঝাঁক স্বেচ্ছাসেবী, সব মিলিয়ে নারায়ণগঞ্জের চাষাড়ায় বসেছিল সম্প্রীতির মিলনমেলা। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় বিকেএমইএ-এর আউটডোরে এক ব্যতিক্রমী ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার মাহফিলের আয়োজন করে পরিচিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘উই আর ভলান্টিয়ার’।
সংগঠনটির পরিচালক ও নারায়ণগঞ্জ চেম্বারের পরিচালক আহমেদুর রহমান তনুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার ও বিকেএমইএ-এর সহসভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল।
মোর্শেদ সারোয়ার সোহেল বলেন, গণঅভ্যুত্থানের পর থেকে এই ভলান্টিয়াররা কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। তারা যেভাবে যানজট নিরসনের জন্য চেষ্টা করেছে এটা আসলেই অকল্পনীয়। সিটি কর্পোরেশন, ট্রাফিক পুলিশসহ সবাই যদি আমরা একটু ভালোভাবে কাজ করি। তাহলে এই নগরীতে কোন যানজট থাকবে না।
ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব এবং সাবেক কাউন্সিলর ও মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। এছাড়াও ব্যবসায়ী নেতাদের মধ্যে অংশ নেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি মোহাম্মদ আবু জাফর, পরিচালক সোহেল আক্তার সোয়ান এবং বিকেএমইএর ডিরেক্টর নজরুল ইসলাম স্বপন।
সংবাদকর্মীদের সরব উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে আয়োজনটি। আমন্ত্রিতদের মধ্যে ছিলেন চ্যানেল২৪ এর স্টাফ রিপোর্টার আহসান সাদিক শাওন, ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক নিয়াজ মাসুম এবং বন্দর প্রেস ক্লাবের সভাপতি মামুন মিয়া প্রমুখ।
আয়োজক আহমেদুর রহমান তনু জানান, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক কাজগুলোর মাধ্যমে সংগঠনের সদস্যরা সারা বছর মানুষের পাশে থাকেন। এই ইফতার মাহফিল মূলত সকলের মধ্যে ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার একটি প্রয়াস। ইফতারের ঠিক আগ মুহূর্তে দোয়া ও মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

লোড হচ্ছে...