রাজনীতিবন্দর
কলাগাছিয়ায় ভোট চাইলেন অ্যাড. আবুল কালাম
NewsView

নিউজভিউ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার এবং একটি গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম। শনিবার (২৪ জানুয়ারি) সকালে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ ও পথসভাকালে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন।
সকাল থেকেই কলাগাছিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও গুরুত্বপূর্ণ সড়কে ধানের শীষের সমর্থনে গণসংযোগ শুরু করেন এডভোকেট আবুল কালাম। কলাগাছিয়া ফরাজিকান্দা সেতুর সামনে থেকে শুরু হয়ে উপজেলা সড়ক, চূনাভুরা, কলাগাছিয়া বাজার, সাবদী ও কল্যান্দি এলাকায় যখন তিনি পৌঁছান, তখন পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশ নেন। অনেক স্থানে নারী-পুরুষ নির্বিশেষে ভোটাররা ফুল দিয়ে এবং হাত নেড়ে তাঁকে শুভেচ্ছা জানান।
গণসংযোগকালে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও পথসভায় বক্তব্য প্রদানকালে এডভোকেট আবুল কালাম বলেন, “নারায়ণগঞ্জ-৫ আসনের মানুষ আমাকে ভালোবেসে বারবার সংসদে পাঠিয়েছে। আমি সবসময় সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। এই জনপদ আমার চেনা, এখানকার মানুষের অধিকার রক্ষায় আমি অতীতেও ছিলাম, ভবিষ্যতেও থাকব।” তিনি আরও যোগ করেন, এলাকার সুষম উন্নয়ন এবং নাগরিকদের মর্যাদা রক্ষা করাই তাঁর রাজনীতির মূল লক্ষ্য।
বিএনপির এই প্রবীণ নেতা বলেন, “আমরা একটি অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের হারানো ভোটাধিকার ফিরিয়ে দিতে চাই। দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতেই বিএনপি এই নির্বাচনে অংশ নিচ্ছে। আমার বিশ্বাস, জনগণ যদি নির্ভয়ে ভোট দিতে পারে, তবে আমাদের বিজয় সুনিশ্চিত।”
গণসংযোগ কর্মসূচিতে আবুল কালামের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল। এছাড়াও বন্দর উপজেলা ও মহানগর বিএনপির অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এই সময় উপস্থিত ছিলেন। নেতাকর্মীদের সুশৃঙ্খল অংশগ্রহণ এবং সাধারণ ভোটারদের ইতিবাচক সাড়া আসন্ন নির্বাচনে আবুল কালামের অবস্থানকে আরও শক্তিশালী করে তুলছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

লোড হচ্ছে...