সারা দেশ
চাঁপাইনবাবগঞ্জে গরু চোর সন্দেহে এক জনকে পিটিয়ে হত্যা
NewsView6

প্রতীকী ছবি
নিউজভিউ ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার গোহালবাড়িতে গরু চোর সন্দেহে গণপিটুনিতে ফিরোজ আলী (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। ফিরোজ আলী চাঁপাইনবাবগঞ্জ শহরের পিটিআই বস্তি এলাকার নূর নবীর ছেলে। সে গত পাঁচ বছর ধরে ভোলাহাটের গোহালবাড়ি গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করত।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার দিবাগত রাত ৩টার দিকে গোহালবাড়ি গ্রামের এমরান হোসেনের গোয়ালঘরে গরু চুরির চেষ্টা চালানো হয়। এ সময় বাড়ির মালিক বিষয়টি বুঝতে চিৎকার শুরু করলে গ্রামবাসী জড়ো হয়ে ফিরোজকে ধরে। পরে উত্তেজিত গ্রামবাসীর গণপিটুনিতে সে গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালের দিকে ফিরোজ মারা যায়।
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক জানান, রাতে গরু চোর সন্দেহে ফিরোজকে গণপিটুনি দেয় স্থানীয় জনতা। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ফিরোজের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

লোড হচ্ছে...