নারায়ণগঞ্জ
খালেদা জিয়ার আস্থভাজন হিসেবে আপনাদের কাছে এসেছি: মুফতি কাসেমী
NewsView

নিউজ ভিউ
নারায়ণগঞ্জ-৪ আসনে রাজনৈতিক আবহাওয়া উত্তপ্ত করে তুলেছেন বিএনপি নেতৃত্বাধীন জোটের মনোনীত প্রার্থী এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতা মুফতি মনির হোসেন কাসেমী। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে এক মতবিনিময় সভায় তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, এই আসনে খেজুর গাছ এবং ধানের শীষের মধ্যে কোনো পার্থক্য নেই।
ফতুল্লার চৌধুরী বাড়ি এলাকায় ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় মুফতি কাসেমী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনি বলেন, “আমি শুধুমাত্র জমিয়তের প্রার্থী নই, আমি বিএনপির মনোনীত জোটের প্রার্থী। দেশনায়ক তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আস্থভাজন হিসেবে আমি আপনাদের কাছে এসেছি। আগামী নির্বাচনে খেজুর গাছ মার্কাতেই আপনাদের ধানের শীষ খুঁজে নিতে হবে।”
সভায় উপস্থিত নেতাকর্মীরা স্থানীয় জনপ্রিয় নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি তুললে কাসেমী বলেন, “রিয়াদ মোহাম্মদ চৌধুরীর জনপ্রিয়তা আজ প্রমাণ হয়ে গেছে। আমি তাঁর বিষয়ে দলের হাই কমান্ডের সাথে কথা বলব।” রিয়াদ মোহাম্মদ চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, ২০১৮ সালের কঠিন নির্বাচনেও তিনি জোটের হয়ে মাঠে ছিলেন এবং এবারও কাসেমীর বিজয় নিশ্চিত করতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবেন। সভায় জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমানসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

লোড হচ্ছে...