নারায়ণগঞ্জ
নতুন বছরে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যয়: যুবদল নেতা মোস্তাফিজুর রহমান
NewsView

নিউজভিউ
নতুন বছর উপলক্ষে ন্যায়, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারের কথা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের ১৩ নং ওয়ার্ডের নেতা মোস্তাফিজুর রহমান।
এক বিবৃতিতে তিনি বলেন, “নতুন বছর আসুক অন্যায়ের বিরুদ্ধে ঐক্য, মানুষের পক্ষে রাজনীতি এবং একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন নিয়ে।” তিনি আরও বলেন, নতুন বছর মানেই নতুন লড়াই—যেখানে আপসহীন নেত্রী খালেদা জিয়ার শোক থেকে শক্তি নিয়ে এবং তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের পথে যুবসমাজ অটল থাকবে।
মোস্তাফিজুর রহমান বলেন, “দুঃখ আমাদের দমাতে পারেনি, বরং শিখিয়েছে আপসহীন সংগ্রাম, ঐক্যবদ্ধ আন্দোলন এবং জনগণের অধিকার রক্ষার সাহস।”
নতুন বছরে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “ইনশাআল্লাহ, আমরা ভয় নয়—সত্য বলবো, নীরবতা নয়—প্রতিবাদ করবো, আর ব্যক্তিস্বার্থ নয়—দেশকে ভালোবাসবো।”
বিবৃতির শেষে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “জয় হোক জনগণের, জয় হোক গণতন্ত্রের।”

লোড হচ্ছে...