রাজনীতিসদর
শিক্ষাপ্রতিষ্ঠান একটি শিল্প এবং জাতির মেরুদণ্ড: মামুন মাহমুদ
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ঐক্য পরিষদের উদ্যোগে ১১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালক ও প্রধান শিক্ষকদের অংশগ্রহণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) আদমজী সোনামিয়া মার্কেট এলাকার কিং প্যালেস পার্টি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, "শিক্ষাপ্রতিষ্ঠান একটি শিল্প এবং জাতির মেরুদণ্ড। আপনারা এই শিল্পের উদ্যোক্তা আর শিক্ষকরা হলেন মানুষ গড়ার কারিগর।" তিনি বেসরকারি স্কুল শিক্ষকদের বৈষম্য দূর করতে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান জানান। কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের প্রতিবন্ধকতা নিয়ে দুঃখ প্রকাশ করে তিনি দ্রুত এই সমস্যা সমাধানের আশ্বাস দেন।
সংগঠনের প্রধান উপদেষ্টা ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ভাইস প্রেসিডেন্ট বিল্লাল হোসেন রবিন বলেন, মেধার প্রতিযোগিতায় টিকতে না পেরে কিছু মহল পরিকল্পিতভাবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বাইরে রাখার চেষ্টা করছে। বৃত্তি পরীক্ষা সরকারি বিদ্যালয়ের জন্য সীমাবদ্ধ করার ষড়যন্ত্র চললেও ঐক্যবদ্ধ আন্দোলনের ফলে তা সফল হতে দেওয়া হয়নি। তিনি ভবিষ্যতে এমন ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সজাগ থাকার পরামর্শ দেন।
সিদ্ধিরগঞ্জ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ঐক্য পরিষদের সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন ঢালির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন পরিচালক ঐক্য পরিষদের সভাপতি শামসুজ্জামান, সিদ্ধিরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম বাবুল, শিক্ষক নেতা কাউসার আহমেদ ও মোশারফ হোসেন। উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য উকিল উদ্দিন ভুইয়া, সিদ্ধিরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম নয়নসহ ১০টি ওয়ার্ডের প্রতিনিধিরা।
আলোচনা সভা শেষে দেশ, জাতি ও শিক্ষাব্যবস্থার সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

লোড হচ্ছে...